সুনামগঞ্জে বিদ্রোহের বিচার আজ সিলেটে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হচ্ছে আজ শুক্রবার। এ জন্য শহরের আখালিয়া এলাকায় বিডিআরের সিলেট আঞ্চলিক সদর দপ্তরে স্থাপন করা হয়েছে বিশেষ আদালত-৩। বিদ্রোহে জড়িত বিডিআর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে আজ সকাল সাড়ে আটটায় ওই আদালতে বিচারকাজ শুরু হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আখালিয়ায় বিডিআরের আঞ্চলিক সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নের বিডিআরের সদস্যরাও বিদ্রোহে জড়িয়ে পড়েন। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম আদালতে সভাপতিত্ব করবেন। আদালতে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি হিসেবে উপস্থিত থাকবেন ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর।