সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশু অধিকারের মূল কথা, চাই শিশুর নিরাপত্তা’ স্লোগান নিয়ে শিশু সমাবেশ, আলোচনা ও সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সোমবার সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর উদ্যোগে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। মফিজুল হক মোল্লার সভাপতিত্বে শিশু সমাবেশে বক্তৃতা করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আহমেদ উল্লাহ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। পরে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জ অফিস