সুনামগঞ্জে বিষক্রিয়ায় নারী বিমাকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের সদর হাসপাতালে গতকাল শনিবার বিকেলে গোল্ডেন লাইফ ইনস্যুরেন্সের এক নারীকর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম পারভীন আক্তার। বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার জুগিরগাঁও গ্রামে।সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্ক আবদুল হাকিম প্রথম আলোকে জানান, কীটনাশক জাতীয় বিষক্রিয়ায় বিকেল সাড়ে পাঁচটার দিকে পারভীন আক্তার মারা যান। স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল চারটার দিকে শহরের উকিলপাড়া এলাকায় গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কার্যালয়ের দোতলা থেকে পারভীন আক্তারকে মুমূর্ষু অবস্থায় তাঁরই এক সহকর্মী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গোল্ডেন লাইফ ইনস্যুরেন্সের স্থানীয় ব্যবস্থাপক জুনেদ আহমদ জানান, পারভীন আক্তার তাঁর কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন। তিনি আরও জানান, অফিসের কাজে শহরের বাইরে ছিলেন। ফিরে এসে ঘটনাটি শোনেন। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না।সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুরঞ্জিত বলেন, ‘আমরা খবর পেয়ে গতকাল সন্ধ্যায় গোল্ডেন লাইফ ইনস্যুরেন্সের কার্যালয়ে গিয়ে কাউকে পাইনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’