সুনামগঞ্জে বৃক্ষ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর হাসপাতাল এলাকায় ভবন নির্মাণের নামে অতিরিক্ত গাছ কাটা বন্ধের দাবিতে গতকাল রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে নির্বিচারে বৃক্ষনিধন বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজকর্মী শাহ মোহামঞ্চদ মোশারফ হোসেন, আকিফুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে ভবন নির্মাণের নামে প্রয়োজনের অতিরিক্ত গাছ কাটা হচ্ছে। স্থানীয় যুবকদের বাধার মুখে কয়েকটি গাছ রক্ষা পেয়েছে। বিষয়টি পৌরসভার মেয়রকে জানালে শনিবার তিনি গাছ কাটা বন্ধ রাখতে বলেন।