সুনামগঞ্জে মন্দিরের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের শ্রীশ্রীকালীবাড়ি মন্দির পরিচালনা পর্ষদের সভায় গতকাল শুক্রবার নতুন কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কমিটির সাবেক সাধারণ সম্পাদককে মারধর এবং উপদেষ্টাসহ কয়েকজন সদস্য লাঞ্ছিত হয়েছেন।বৈঠক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে নতুন কমিটি গঠনের জন্য মন্দির প্রাঙ্গণে সাধারণ সভা আহ্বান করা হয়।