সুনামগঞ্জে মন্দিরের পুরোহিত দুদিন ধরে নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ শহরের কালীবাড়ি মন্দিরের পুরোহিত আশুতোষ গোস্বামী গত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে তাঁর পরিবার জানিয়েছে।এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আশুতোষের স্ত্রী শীলা গোস্বামী জানান, ১৭ বছর ধরে তাঁরা সুনামগঞ্জ শহরের কালীবাড়ি মন্দিরের পাশে বসবাস করছেন। আশুতোষ মন্দিরে পুরোহিতের কাজ করেন। গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তিনি বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর খোঁজ নেই। পরে তিনি বিষয়টি মন্দির পরিচালনা কমিটিকে জানান।