সুনামগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্যোগে ‘ইতিহাস কথা বলে-সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।শহরের শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফায়াত মাহবুব চৌধুরীর সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ছয়ফুল কবীর চৌধুরী, ইদ্রিস আলী বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন প্রমুখ। পরে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রদর্শনী ঘুরে দেখে।