সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভান্ডা হাওরে গত বৃহস্পতিবার একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা নৌকার ৫০ জন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় সাড়ে চার লাখ টাকা, তিনটি মুঠোফোনসহ মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় শাল্লা থানায় মামলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা শাল্লা উপজেলার উদ্দেশে ছেড়ে আসে। নৌকাটি উপজেলার ভান্ডা হাওরে আসার পর ডাকাতেরা নৌকাটির পিছু নেয়। ১৪-১৫ জনের ডাকাত দল আরেকটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতেরা নৌকাটি আটক করে যাত্রীদের এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় হারুন মিয়া নামের এক যাত্রী থানায় মামলা করেছেন।শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাহার আলী শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।