সুনামগঞ্জে যুবলীগের নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি কার্যালয়ে গিয়ে কর্মচারীকে মারধর ও কাগজপত্র তছনছ করার ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঈশতিয়াক আহমদকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার সিংহ এই দণ্ডাদেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জায়গার নামজারি নিয়ে ঈশতিয়াকের সঙ্গে ভূমি অফিসের কর্মচারী আতাউর রহমান ও মছদ্দর আলীর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। অফিসের কর্মচারীরা একপর্যায়ে রিপনকে পুলিশে সোপর্দ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার সিংহ দণ্ডাদেশ দেন।
সুনামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, ‘যুবলীগ নেতা ঈশতিয়াকের কাছ থেকে উৎকোচ নিয়েও ভূমি অফিসের কর্মচারী আতাউর রহমান কাজ না করে উল্টো মারামারির নাটক সাজিয়েছেন।’
প্রদীপ কুমার সিংহ বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়ায় এবং কর্মচারীদের হুমকি দেওয়ায় ঈশতিয়াক আহমদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’