সুনামগঞ্জ থেকে নিখোঁজ বিএনপির প্রবাসী নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালকের সন্ধানের দাবিতে আগামী রোববার জেলায় ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
৪ মে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক নিখোঁজ হন। এর পর থেকে তাঁদের মুঠোফোন বন্ধ রয়েছে। তিনি ওই দিন সুনামগঞ্জে বিএনপির গণ-অনশণ কর্মসূচিতে অংশ নিয়ে সিলেটে ফিরছিলেন।
জেলা বিএনপি তাঁদের সন্ধানের দাবিতে নানা কর্মসূচি পালন করছে। পরিবারের পক্ষ থেকে মুজিবুর রহমানকে উদ্ধারে যুক্তরাজ্য সরকারের সাহায্য চাওয়া হয়েছে।
যুক্তরাজ্য সরকারের সাহায্য কামনা