সুনামগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দিগারকান্দি গ্রামে দুই শিশুর ঝগড়া নিয়ে গতকাল মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিগারকন্দি গ্রামের কাঁচা মিয়া ও আবদুল করিমের দুই শিশুপুত্র গত সোমবার সন্ধ্যায় গ্রামের খেলার মাঠে ঝগড়া করে। এর জের ধরে গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন।