সুনামগঞ্জে সবচেয়ে ভালো ফল করেছে সরকারি কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জে সবচেয়ে ভালো ফল করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ। সিলেট শিক্ষ বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৪তম। এই কলেজ থেকে ৩৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।এ ছাড়া, সুনামগঞ্জের দিরাই ডিগ্রি কলেজ বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে, অবস্থান ২০তম। এই কলেজ থেকে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।