সুনামগঞ্জে সুরমার পানি বিপৎসীমার ওপরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে গতকাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বেলা তিনটায় পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সদর উপজেলার আবদুল্লাহপুর গ্রামের কৃষক আরব আলী জানান, শুধু নদীতে নয়, গত তিন দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে হাওর এলাকাতেও পানি বেড়েছে। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা।