সুনামগঞ্জে স্কুলমাঠে মেলা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে গতকাল বুধবার স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ-মিছিল করেছে। তারা তিন দিনের মধ্যে মেলা বন্ধের দাবি জানিয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়, গত ৬ ডিসেম্বর জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয় মাসব্যাপী বিজয় মেলা। ৩০ ডিসেম্বর একই জায়গায় জেলা বণিক সমিতি আয়োজন করে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলায় রয়েছে সার্কাস, লটারি ও পুতুলনাচ। শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোাগ, মেলায় বিকেল থেকে শুরু হয় নাচগান। সারা দিন শহর ও শহরের বাইরে রিকশা ও ভ্যানে মাইক নিয়ে ঘুরে ঘুরে মেলার লোকজন লটারির টিকিট বিক্রি করে। প্রতিটি টিকিটের দাম ২০ টাকা। রাত ১০টায় শুরু হয় লটারি। গভীর রাত পর্যন্ত চলে লটারি আর সার্কাসের নামে অশ্লীল নৃত্য। মেলা শুরুর পর থেকে মাঠে খেলাধুলা বন্ধ থাকে।এ ব্যাপারে বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি করুণা সিন্ধু চৌধুরী জানান, তাঁরা নিয়ম অনুযায়ী অনমুতি নিয়ে মেলা করছেন। মেলার কারণে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হয়ে থাকলে বা মেলায় আপত্তিকর কিছু হলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ বলেন, ‘মেলার অনুমতিতে দেওয়া শর্ত আয়োজকেরা ভঙ্গ করেছেন। আগামী ১০ জানুয়ারির মধ্যে মেলা বন্ধ করে দেওয়া হবে।’