সুনামগঞ্জে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই পৌর সদরের শাহজাহান মিয়া হত্যা মামলার রায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আশিক মিয়া ও সেলিম মিয়া। মামলার অপর পাঁচ আসামি খালাস পেয়েছেন। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিরাই পৌর সদরের ঘাঘটিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া ২০০৬ সালের ১৮ জুন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় পরদিন শাহজাহান মিয়ার ভাই ইর্শাদ মিয়া বাদী হয়ে ঘাঘটিয়া গ্রামের সাতজনকে আসামি করে মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল ওই রায় দেন।