সুনামগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ও পূজা উদ্যাপন পরিষদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সামপ্রদায়িক সহিংসতা বন্ধ ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল শুক্রবার সুনামগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ। শহরের কালীবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে মতিলাল ধরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বাযক গৌরাঙ্গ চক্রবর্তী, সদস্যসচিব জয়ন্ত রায়, পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক জীতেন্দ্র তালুকদার পিন্টু, সদস্যসচিব কাজল চন্দ্র দে, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, জেলা মহিলা পরিষদের সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য, পৌর কাউন্সিলর আরতি তালুকদার কলি, হীরেন্দ্র দেব সমির, অনিসিময়াস চৌধুরী, চঞ্চল কুমার লোহ প্রমুখ। পরে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল করেন।