সুনামগঞ্জে ১২টি গরু পুড়িয়ে মারার ঘটনায় থানায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ শহরতলির মোহাম্মদপুর এলাকার একটি খামারে ১২টি গরু পুড়িয়ে মারার ঘটনায় গতকাল শুক্রবার সদর থানায় মামলা করেছেন খামারের মালিক আহমদ আলী। মামলায় দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত সোমবার রাতে তাঁর খামারের একটি ঘরে কে বা কারা আগুন দিয়ে ১২টি গরু পুড়িয়ে মারে।সদর থানার ওসি আতাউর রহমান মামলা করার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গতকাল মামলা করার পর সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম কুমার বিশ্বাস, মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।