প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই প্রবাসীর পক্ষ থেকে একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান গতকাল সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাউয়াবাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
পুলিশ জানায়, জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের লন্ডনপ্রবাসী আলী জেকো ও ছাতারকাই গ্রামের লন্ডনপ্রবাসী গয়াছ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল সকাল ১০টায় গয়াছ মিয়ার লোকজন জাউয়াবাজারে সমাবেশ করার ঘোষণা দেন। এ খবর পেয়ে আলী জোকোর পক্ষের লোকজন ‘দক্ষিণ ছাতক যুবসমাজ’ ব্যানারে একই সময়ে বাজারে সমাবেশ ডাকেন।