সুনামগঞ্জে ১৭ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ১৭ দফা দাবিতে গতকাল মঙ্গলবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। একই দাবিতে গত রোববার থেকে জেলার সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। গতকাল শহরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় আলফাত স্কয়ারে সমাবেশ করেন শিক্ষক-কর্মচারীরা। জেলা দাবি আদায় সংগ্রাম কমিটির সদস্যসচিব মো. ইনছান মিঞার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।