প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীতে অবৈধ বোমা মেশিন বন্ধে অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় মামলা হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের অফিস সহকারী আবদুর রকিব পাঠান বাদী হয়ে রোববার রাতেই এ মামলা করেছেন। মামলায় ২৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
গত রোববার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ধোপাজান-চলতি নদীতে অবৈধ বোমা মেশিন বন্ধে অভিযান চালানোর সময় স্থানীয় এলাকাবাসীর হামলার শিকার হন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। ওয়ার্ডের সদস্য করম আলীসহ ২৮।