সুনামগঞ্জে ‘বিজ্ঞান, সংস্কৃতি ও নৈতিক শিক্ষা সপ্তাহ’ পালিত
সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘বিজ্ঞান, সংস্কৃতি ও নৈতিক শিক্ষা সপ্তাহ’ পালিত হয়েছে। এই সাত দিন শিক্ষার্থীদের দৈনন্দিন পাঠদানের পাশাপাশি নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা, ভিডিওচিত্র প্রদর্শন ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উদ্দেশে নৈতিক শিক্ষা বিষয়ে অতিথি হিসেবে আলোচনা করেন স্বামী হূদয়ানন্দ মহারাজ, মাওলানা আবদুস সালাম ও ইমাম মাওলানা নূর হোসাইন; বিজ্ঞান বিষয়ে আলোচনা করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে ও সরকারি কলেজের বর্তমান উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। গতকাল সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মনীষ চাকমা, শিক্ষক মকবুল হোসেন, সৈয়দ আমীর খসরু, আনিসুর রহমান কামাল, নুরুল আবেদীন, শওকত আলী, ইলি রানী বৈষ্ণব প্রমুখ। সমাপনী আলোচনার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।