সুনামগঞ্জের মামলার রায় ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ৮ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। দুপুর ১২টায় বিডিআর সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ রায় ঘোষণা করবেন আদালতের সভাপতি ও বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।আদলত সূত্র জানায়, সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলার বিচারকাজ গত ২ এপ্রিল শুরু হয়। ২ ও ৩ এপ্রিল শুনানি শেষে ২৮ জুন অভিযোগ (চার্জ) গঠনের তারিখ নির্ধারণ করা হয়। ২৮ জুন ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ২৯ জুন যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২ আগস্ট রায়ের তারিখ ধার্য করা হয়।মামলার কৌঁসুলি ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর জানান, মামলার সাফাই সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় রায় ঘোষণা হবে।