সুনামগঞ্জের হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় সময়মতো বেড়িবাঁধ নির্মাণ না করায় অকাল বন্যায় হাওরের ফসলহানি ঘটেছে বলে অভিযোগ করেছে গণতন্ত্রী পার্টি। গত সোমবার রাতে সিলেট নগরের তালতলা এলাকায় মাসিক সভায় দলটির সভাপতি আরশ আলী এ কথা বলেন।
আরশ আলী বলেন, বন্যায় হাওরের আনুমানিক আড়াই হাজার কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে। এ জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সুনামগঞ্জের বন্যাকবলিত হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে হাওরের কৃষকদের পুনর্বাসন করতে হবে।
গণতন্ত্রী পার্টির জেলা কমিটির সহসভাপতি বিপুল বিহারী দে ওই সভায় সভাপতিত্ব করেন।