সুনামগঞ্জের ২৬ ইউপিতে আ.লীগের প্রার্থী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় দলের ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
সুনামগঞ্জ সদরের নয়টি ইউপির মধ্যে লক্ষণশ্রীতে ইয়াকুব বখ্ত বহলুল, মোহনপুরে মো. মঈনুল হক, মোল্লাপাড়ায় মো. আবদুস সোবহান, কুরবাননগরে কুহিনুর আলম, কাঠইরে বোরহান উদ্দিন, জাহাঙ্গীরনগরে মো. মুকসেদ আলী, রঙ্গারচরে মো. আবুল কালাম, গৌরারংয়ে মো. হোসেন আলী ও সুরমায় মো. আবদুস সাত্তার দলীয় মনোনয়ন পেয়েছেন।
দোয়ারাবাজারের নয় ইউপির মধ্যে লক্ষ্মীপুরে জহিরুল ইসলাম, পান্ডারগাঁওয়ে মো. আবদুল ওয়াহিদ, মান্নারগাঁওয়ে বরুণ চন্দ্র দাস, দোয়ারাবাজার সদরে মো. আবদুল হামিদ, বোগলাবাজারে মিলন খান, সুরমায় খন্দকার মামুনুর রশিদ, দোহালিয়ায় আনোয়ার মিয়া, বাংলাবাজারে মো. আবুল হোসেন ও নরসিংহপুরে খন্দকার আবদুর রশিদ দলীয় মনোনয়ন পেয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জের আট ইউপির মধ্যে পূর্ব বীরগাঁওয়ে রাইজুল ইসলাম, পশ্চিম পাগলায় জগলুল হায়দার, পাথারিয়ায় আবুল ফয়েজ, দরগাপাশায় মো. মনির উদ্দিন, শিমুলবাকে মিজানুর রহমান, জয়কলসে মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁওয়ে জসিম উদ্দিন ও পূর্ব পাগলায় রফিক খান দলীয় মনোনয়ন পেয়েছেন।
সুনামগঞ্জের এ ২৬টি ইউপিতে তৃতীয় ধাপে ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ মার্চ।