সুনির্দিষ্ট নীতিমালায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে দেশব্যাপী বিএসটিআইয়ের ভেজালবিরোধী অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তাঁরা বলেছেন, ভোগ্যপণ্যের গুণগত মান রক্ষায় বিএসটিআই পরিচালিত অভিযানে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠক করে নেতারা এ দাবি জানান। এ সময় মন্ত্রী বলেন, বিএসটিআই পরিচালিত ভেজালবিরোধী অভিযান অর্থবহ করতে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ রহিম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, পরিচালক কাজী ইনাম আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।