প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনির্দিষ্ট মামলা ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানকে গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আদালতের নির্দেশনা ছাড়া তাঁকে কারাফটক থেকে গ্রেপ্তার না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে মান্নানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবু হানিফ ও মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। আইনজীবী মাসুদ রানা বলেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া ও আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া এম এ মান্নাকে গ্রেপ্তার না করতে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।