সুনীল কান্তি বোস বিটিআরসির নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে সুনীল কান্তি বোসকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।গতকাল রোববার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। সুনীল কান্তি বোসকে তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ ৯ সেপ্টেম্বর রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি খালি হয়।