সুনীলের পরিবারকে প্রধানমন্ত্রীর সমবেদনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বনপাড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত সুনীল গোমেজের স্বজনদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার গত শুক্রবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার খ্রিষ্টানপাড়ায় নিহত সুনীলের বাড়িতে প্রধানমন্ত্রীর সমবেদনার বিষয়টি জানান।
মন্ত্রী হামলার ঘটনাস্থল সুনীলের বাড়ি-সংলগ্ন তাঁর মুদি দোকান পরিদর্শন করেন। পরে তাঁর বাড়িতে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন। মন্ত্রী বলেন, ‘এই হত্যার বিচার অবশ্যই হবে। প্রধানমন্ত্রী এ ঘটনায় বিস্মিত ও মর্মাহত হয়েছেন।