সুন্দর জাতি গঠনে স্কাউটদের ভূমিকা অপরিসীম: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে গতকাল সোমবার জাতীয় স্কাউট জাম্বুরির তাঁবু এলাকা পরিদর্শন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি স্কাউটদের অংশগ্রহণে প্রত্যাশা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
‘শান্তি ও সম্প্রীতির জন্য স্কাউটিং’—এই প্রতিপাদ্য নিয়ে কালিয়াকৈরের মৌচাকে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে নবম বাংলাদেশ ও প্রথম সানসো স্কাউট জাম্বুরি। ১১ এপ্রিল পর্যন্ত এর কার্যক্রম চলবে।
তথ্যমন্ত্রী বলেন, স্কাউটরাই পারে দেশটাকে এগিয়ে নিতে। স্কাউটিং জীবনকে সুশৃঙ্খল করে। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সুশৃঙ্খল জীবন গঠনে স্কাউটিংয়ের মতো চর্চায় শিশু-কিশোরদের সম্পৃক্ত থাকা জরুরি বলে মন্তব্য করেন মন্ত্রী।