সুন্দর ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের আখালিয়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব কর্মসূচির উদ্বোধন করে বলেন, ‘একটি বৃক্ষ আগামী দিনের সবুজের সুন্দর ভবিষ্যৎ। সুন্দর ভবিষ্যতের জন্য সবুজ সুরক্ষায়ও আমাদের মনোযোগী হতে হবে। রোপণ করা বৃক্ষ যেন বড় হয়, সেদিকেও সমান দৃষ্টি থাকা চাই।’