সুন্দরগঞ্জে পাটের বাম্পার ফলন কৃষকেরা খুশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকেরা খুশি।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৪ হাজার ৩৬৫ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। এর মধ্যে দেশি ১১৫ হেক্টর ও তোষা ৪ হাজার ২৫০ হেক্টর। গত দুই বছর চাষিরা পাটের দাম ভালো পেয়েছেন। তাই এবার গত বছরের তুলনায় পাটের চাষ বেশি হয়েছে, বিশেষত চরাঞ্চলে।
কৃষি বিভাগ সূত্রে আরও জানা গেছে, এখন মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে, যা পাটের জন্য খুবই উপকারী। সারের অভাব না থাকায় কৃষকেরা সঠিক সময়ে জমিতে সার দিতে পেরেছেন। ফলে ইতিমধ্যেই অনেক জমির পাট ছয় থেকে সাত ফুট করে লম্বা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, পরামর্শমতো যাঁরা পাটের চাষ করেছেন, তাঁদের ফলন খুব ভালো হবে।