সুন্দরগঞ্জে পুলিশ হত্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশের নিহত চার সদস্য স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার বিকেলে তদন্ত কেন্দ্র চত্বরে হয়েছে।
এতে সভাপতিত্ব করেন তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম। বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কিবরিয়া, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা, বামনডাঙ্গা ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সমেস উদ্দিন প্রমুখ।
এর আগে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তদন্ত কেন্দ্রের পুলিশ। এরপর পুলিশের নিহত চারজন সদস্য তোজাম্মেল হোসেন, বাবুল মিয়া, হজরত আলী ও নাজিম উদ্দিন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় নিহত চার সদস্যের স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।