সুন্দরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শান্তিরাম গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির নাম একাব্বর আলী (৫০)। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একাব্বর আলীর ছেলে সাইফুল ইসলাম বৃহস্পতিবার সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একাব্বর আলীর সঙ্গে তাঁর বড় ভাই কোরবান আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে কোরবান আলী জমিতে আমন ধানের চারা রোপণ করতে গেলে একাব্বর আলী বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোরবান আলী লাঠি দিয়ে একাব্বর আলীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই একাব্বর আলী মারা যান।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বলেন, হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একাব্বর আলীর ভাই ফয়জার আলী ও তাঁর অপর তিন ভাইয়ের স্ত্রী লাইলী, কোহিনূর ও রাশেদা বেগমকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে।