সুন্দরগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আজ বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ শীর্ষক এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলম। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজিয়া বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আইরিন আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।