সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গাইবান্ধা-সুন্দরগঞ্জ মহাসড়কের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম বগুড়া বিসিক শিল্প এলাকার মাস্টার টেইলার্সের মালিক। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।সুন্দরগঞ্জ থানার ওসি হাসান ইনাম জানান, বৃহস্পতিবার বিকেল তিনটায় রফিকুল ভটভটিতে গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। নতুন বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফিকুলসহ ভটভটির পাঁচ যাত্রী আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রফিকুল মারা যান।