সুন্দরগঞ্জের তিন হাজার শিক্ষার্থী এখনো বই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ষষ্ঠ শ্রেণীর প্রায় তিন হাজার শিক্ষার্থীর হাতে এখনো বিনা মূল্যের পাঠ্যবই পৌঁছেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৩০টি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় নয় হাজার ৭৯৯ জন শিক্ষার্থীর জন্য প্রায় ১০ হাজার সেট পাঠ্যবইয়ের চাহিদা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু ২০ জানুয়ারি পর্যন্ত সাত হাজার ১৮৬ সেট বই পাওয়া গেছে। দুই হাজার ৬১৩ জন শিক্ষার্থীর হাতে এখনো বই পৌঁছানো যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বই বিতরণ করা হবে।