সুন্দরবন এলাকায় বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন এলাকায় বিদ্যুৎ প্রকল্প এবং বঙ্গোপসাগরে তেল-গ্যাসসংক্রান্ত দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানানো হয়। এরপর জাতীয় কমিটির পক্ষ থেকে মিছিল করা হয়। এই বিষয়ে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় সমাবেশে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা এনটিপিসি ও ওরিয়নের বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের জন্য ধ্বংসাত্মক দাবি করে তা বন্ধের দাবি জানান। বঙ্গোপসাগরে তেল-গ্যাস ব্লক নিয়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল, এশিয়া এনার্জিকে বহিষ্কার এবং ফুলবাড়ীর ছয় দফা চুক্তি বাস্তবায়নেরও দাবি জানান বক্তারা। বিজ্ঞপ্তি।