সুন্দরবন ছেড়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল

টানা পাঁচ দিনের পর্যবেক্ষণ শেষে সুন্দরবন ছেড়েছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। আজ শনিবার দুপুরে তাঁরা সুন্দরবন থেকে খুলনা যান। বিশেষজ্ঞ দল ২২ ডিসেম্বর বিকেলে মংলায় গিয়েছিল।
বিশেষজ্ঞ দল সুন্দরবনে ছড়িয়ে পড়া তেলের বিস্তৃতি ও রোধ-প্রক্রিয়া, ক্ষয়ক্ষতির পরিমাণ, প্রাণিজ ও জলজ উদ্ভিদ, বন্য প্রাণী, মানুষের জীবন-জীবিকা এবং ম্যানগ্রোভ ইকো সিস্টেমের ওপর কী প্রভাব পড়েছে অথবা পড়তে পারে, সেসব বিষয়ে ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যবেক্ষণ চালায়। দেশি-বিদেশি ২৫ জন সদস্য নিয়ে এ বিশেষজ্ঞ দল গঠন করা হয়। দলের সদস্যরা ছয়টি দলে বিভক্ত হয়ে বনের বিভিন্ন এলাকায় কাজ করেছেন।
বিশেষজ্ঞ দল ঢাকায় গিয়ে ৩১ ডিসেম্বর বাংলাদেশ সরকারের কাছে পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন দলের প্রধান এমেলিয়া ওয়ালস্টর্ম।
৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাংকার ডুবে যাওয়ার পর ১৫ ডিসেম্বর সরকার জাতিসংঘের কাছে সহায়তা চাইলে এই বিশেষজ্ঞ দল সুন্দরবনে যায়।
আরও জানতে পড়ুন: