সুন্দরবন জেলা বাস্তবায়নসহ ২১ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সুন্দরবনসংলগ্ন পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বিশেষ আলোচনা সভা হয়েছে। এতে সুন্দরবনসংলগ্ন পাইকগাছা ও কয়রা উপজেলাকে নিয়ে সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবি জানানো হয়।মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুসারে পাইকগাছা ও কয়রায় দুটি কলেজকে সরকারীকরণ, ৫০ শয্যার দুটি হাসপাতাল, দুটি স্টেডিয়াম, বেতাগ্রাম থেকে কয়রা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি জানান। প্রধান অতিথির বক্তব্য দেন খুলনার নাগরিক সমাজের নেতা ফিরোজ আহমেদ। আরও বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলী, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, শেখ মোশারফ হোসেন প্রমুখ।