সুন্দরবন থেকে অপহূত ১৪ জেলেকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের দুবলা জেলেপল্লির নারকেলবাড়িয়া চর থেকে র্যাব-৮-এর সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকালে ১৪ জন জেলেকে উদ্ধার করেছেন। এ সময় তাঁরা চারটি পরিত্যক্ত একনলা বিদেশি বন্দুক ও একটি এলজি জব্দ করেন। র্যাব জানায়, মুক্তিপণের দাবিতে জলদস্যু মুর্ত্তজা ও সাগর বাহিনী ১০ ও ১১ আগস্ট বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া ও নারকেলবাড়িয়া এলাকা থেকে এই জেলেদের অপহরণ করে।