সুন্দরবন থেকে কাঠ পাচারের সময় এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন থেকে অবৈধভাবে সুন্দরী গাছ কেটে ট্রলারে করে পাচারের সময় গত মঙ্গলবার রাতে জাকারিয়া মৃধা (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন বনরক্ষীরা। এ সময় তাঁর তিন সহযোগী পালিয়ে যান। ট্রলারটি জব্দ করা হয়েছে।জাকারিয়া মৃধা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোগলাপাতি গ্রামের খালেক মৃধার ছেলে।পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া ক্যাম্প এলাকার মাদারগাছিয়া খালে আটক ট্রলারটি থেকে ১৩০ ঘনফুট সুন্দরী গোলকাঠ উদ্ধার করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, নিয়মিত টহল দেওয়ার সময় ডুমুরিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার হাওলাদারের নেতৃত্বে বনকর্মীরা কাঠবোঝাই ট্রলারটি চ্যালেঞ্জ করলে ট্রলারে থাকা তিন ব্যক্তি নদী সাঁতরে পালিয়ে যান। ট্রলার থেকে ১৩০ ঘনফুট (২১ টুকরা) সুন্দরী কাঠসহ জাকারিয়াকে আটক করা হয়।