সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ শ্যামনগরে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের একটি বাঘ গত শনিবার রাতে মালঞ্চ নদী পার হয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লোকালয়ে আসার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসী ও টাইগার রেসপন্স টিমের সদস্যদের তাড়া খেয়ে শেষ পর্যন্ত বাঘটি বনে চলে যায়। বাঘ আসার খবর শুনে সুন্দরবন-সংলগ্ন কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।গ্রামবাসী জানান, শনিবার সন্ধ্যা থেকে শ্যামনগর উপজেলার মীরগাং এলাকার বিপরীতে চুনকুড়ি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় একটি বাঘ গর্জন শুরু করে। বাঘটি রাত আটটার দিকে মালঞ্চ নদী পার হয়ে লোকালয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় টাইগার রেসপন্স টিমের সদস্য ও গ্রামবাসী অর্ধশতাধিক পটকা ফুটিয়ে বাঘকে বনের মধ্যে যেতে বাধ্য করে।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা মোজাহারুল হক জানান, মালঞ্চ নদী পার হয়ে লোকালয়ে বাঘ ঢোকার চেষ্টা করছে। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে মাইকিং করে এলাকার মানুষকে সতর্ক করা হচ্ছে।