প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল ১৪ ফেব্রুয়ারি বাগেরহাটে সুন্দরবন দিবস উদ্যাপন করা হয়েছে। সুন্দরবন সাংবাদিক ফোরাম, বাগেরহাট প্রেসক্লাব ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি বাগেরহাট জেলা শাখা, রূপান্তরসহ বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে সুন্দরবন পূর্ব বিভাগ গত বছর কুমিরের হামলায় নিহত একজন ও বাঘের হামলায় আহত আরেকজন বনজীবীকে আর্থিক অনুদান দিয়েছে। ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’—এই স্লোগান সামনে রেখে গতকাল সকালে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে শহরে র্যা লি ও প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়েছে।