সুন্দরবন দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। ‘সুন্দরবনকে বিজয়ী করুন’ স্লোগান নিয়ে একযোগে ১১টি জেলা সদর ও ১৩টি উপজেলায় পালিত হচ্ছে দিবসটি।দিবসটি উপলক্ষে সুন্দরবন একাডেমি ও খুলনা প্রেসক্লাব যৌথভাবে প্রায় পক্ষকালব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পিরোজপুর থেকে সাতক্ষীরা পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি শেখ আবু হাসান, সুন্দরবন একাডেমির উপদেষ্টা ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেব আলী, সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ ও আবদুল হালিম।