সুন্দরবন দিবস উপলক্ষে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ স্লোগান নিয়ে সুন্দরবন দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বরাবরের মতো দিবসটি পালন করা হবে। এর প্রধান আয়োজক বন বিভাগ ও সুন্দরবন একাডেমি। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রেসক্লাবসহ কয়েকটি বেসরকারি সংস্থা এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে। দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। আজ রোববার চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ বলেন, ১৪ ফেব্রুয়ারি পাঁচ শতাধিক শিক্ষার্থী নগরের জাতিসংঘ শিশুপার্কে সকাল নয়টায় সুন্দরবন দিবসের মূল কর্মসূচিতে অংশ নেবে। এ ছাড়া সোমবার আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হবে।