সুন্দরবন ধ্বংসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্লান্ট নিয়ে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক চুক্তি বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। পাশাপাশি এ প্রকল্পের বিরুদ্ধে দুই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল সোমবার যৌথ বিবৃতিতে বলেন, ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এ বিষয়ে সমীক্ষা করে প্রকল্পটির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। কিন্তু বাংলাদেশ সরকার তাঁদের মতামত উপেক্ষা করছে।বিবৃতিতে বলা হয়, রামপাল বিদ্যুৎ প্লান্ট চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে। তারা প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক রক্ষা বর্ম সুন্দরবন ধ্বংসের ব্যবস্থা পাকাপোক্ত করেছে।