সুন্দরবন নিয়ে কলকাতায় সংহতি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে কলকাতায় গত শুক্রবার সংহতি সমাবেশ হয়েছে। একই দিনে বাংলাদেশের শাহবাগে উদ্বিগ্ন মানুষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশের প্রতি সংহতি জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতায়।
কলকাতা চারুকলা একাডেমির সামনে আয়োজিত সংহতি সমাবেশে স্কুলশিশু, গবেষক, উন্নয়নকর্মী, শিল্পী, গায়কসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা অংশ নেন। এতে বক্তব্য দেন উজ্জয়িনী হালিম, অনুপম অধিকারী, মাওরা হার্লে, শুভপ্রতিম রায়চৌধুরী।বক্তারা সুন্দরবনের সংরক্ষিত এলাকায় ভারী কার্গো জাহাজ চলাচলে উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।