সুন্দরবন পৃথিবীর সপ্তাশ্চর্য নির্বাচিত হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনকে আরও সুন্দর করে তুলতে সরকারি বাজেটে অর্থ বাড়ানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত প্রাকৃতিক লীলাভূমি সুন্দরবন পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য নির্বাচিত হওয়া উচিত।’গতকাল বৃহস্পতিবার সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রক্রিয়ায় সিলেটে ভোটদান কার্যক্রমে ভোটদান শেষে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সিলেট জেলা প্রশাসন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সৌজন্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত ভোটদান কেন্দ্রে গতকাল দুপুরে অর্থমন্ত্রী তার দুটি ই-মেইল থেকে দুটি ভোট প্রদান করেন।