সুন্দরবন রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষার দাবিতে বাগেরহাটে গতকাল শনিবার বিকেলে মানববন্ধন ও পথসভা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। জেলা শহরের মিঠাপুকুর পাড়ে ওই মানববন্ধন ও পথসভায় নেতৃত্ব দেন সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুজনের জেলা কমিটির সভাপতি মো. মোজাফফর হোসেন, সহসভাপতি শেখ আসাদ, সহ-সাধারণ সম্পাদক পারভীন আহমেদ, বাগেরহাট সরকারি পিসি কলেজের শিক্ষক আমিরুল আলম, মহিলা পরিষদের সভানেত্রী ফরিদা বেগম প্রমুখ। ওই কর্মসূচিতে বক্তারা সুন্দরবনকে রক্ষায় এর ভেতর দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধ করার দাবি জানান।
বাগেরহাট প্রতিনিধি