সুন্দরবন রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। শহরের চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল বিকেল চারটায় আয়োজিত এ কর্মসূচি শেষে সমাবেশও করা হয়। সংগঠনের মহানগর শাখার সহসভাপতি আজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে ওই সমাবেশে বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী, প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ, বিশ্ববিদ্যালয় ছাত্র শাখাওয়াত হোসেন, পিয়াস দে প্রমুখ বক্তব্য দেন।